ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ভুয়া সংবাদ ঠেকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুয়া সংবাদ বা 'ফেক নিউজ' ঠেকানো। এই ভুয়া সংবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়সহ সকল সাংবাদিক ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) প্রতিষ্ঠার এক যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাংবাদিক ক্লাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে। তিনি জুলাই আন্দোলনের সময় নোবিপ্রবির সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রশংসা করেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস দীর্ঘ হলেও বর্তমান সময়ে সত্য প্রকাশের বড়ই অভাব। সত্য প্রকাশে সাহসী হতে হবে এবং মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করতে হবে।
অনুষ্ঠানে নোবিপ্রবি সাংবাদিক সমিতির একযুগ পূর্তিতে সমিতির বার্ষিক মুখপত্র 'ফাউন্টেনপেন'-এর মোড়ক উন্মোচন করেন শফিকুল আলম। এসময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণায় জুলাই-আগস্ট আন্দোলনের সাহসী শিক্ষার্থীদের গল্পগুলো লিখে রাখার অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ভবনে আলোচনা সভায় নোবিপ্রবিসাসের সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবিসাসের উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান প্রমুখ।
এক যুগে পদার্পণ উপলক্ষে নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার প্রদান করেছে। এর মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের নোবিপ্রবি প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং আরটিভির প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম পুরস্কার পান। বিশেষ প্রতিবেদন (প্রিন্ট) ক্যাটাগরিতে দৈনিক ইনকিলাবের মুস্তাকিম সাদিক এবং অনলাইন ক্যাটাগরিতে সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি তৌফিক আল মাহমুদ, ফিচার ক্যাটাগরিতে রাইজিং বিডির মো. শফিউল্লাহ এবং বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ পুরস্কার পেয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ