ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাড্ডায় মেট্রোরেল লাইন স্থানান্তর কাজ, যানজটের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক :আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল লাইন-১ নির্মাণের অংশ হিসেবে রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা স্টেশনের এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যানজট কমানো এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান রয়েছে। কাজ চলাকালে বীরউত্তম রফিকুল ইসলাম সরণিতে যানজট সৃষ্টি হতে পারে।
ডিএমটিসিএল জানিয়েছে, এ রুটে চলাচলরত যাত্রী ও যানবাহনচালকদের যথেষ্ট সময় নিয়ে চলাচল করার এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বার্থে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়া, সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা