ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
স্কলারশিপ দিচ্ছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
কানাডার বিখ্যাত পাবলিক গবেষণা প্রতিষ্ঠান সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে পড়াশোনার দারুণ সুযোগ দিচ্ছে। ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’-এর আওতায় মেধাবী শিক্ষার্থীরা এককালীন ১০,০০০ কানাডিয়ান ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
বিশ্বমানের গবেষণা ও শিক্ষার জন্য পরিচিত এই বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রায় ৩,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সুযোগ দিয়ে থাকে। বিশেষ করে চিকিৎসা ও বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত।
সুযোগ সুবিধা
*কানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের এক চমৎকার সুযোগ রয়েছে;
*নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন $10,000 CDN কানাডিয়ান ডলার প্রদান করবে;
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে;
*ইংরেজিতে দক্ষ হতে হবে (ভর্তির জন্য প্রয়োজনীয় ভাষাগত শর্ত প্রযোজ্য হবে);
আবেদন পদ্ধতি
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ