ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নতুন জেলা প্রশাসক নিয়োগে প্রস্তুতি নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি নিচ্ছে সরকার। মাঠপর্যায়ে কার্যকর তদারকি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের জন্য উপসচিবদের মধ্য থেকে একটি ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছে।
জানা গেছে, ইতোমধ্যে জেলা প্রশাসক পদে পদায়নের লক্ষ্যে উপসচিব পর্যায়ের ৪০ কর্মকর্তার সাক্ষাৎকার সম্পন্ন করা হচ্ছে। ২৯ অক্টোবর প্রথম দিনে ১০ জন, ৩০ অক্টোবর আরও ২০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বাকি ১০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে অংশ নেওয়া অধিকাংশ কর্মকর্তা বিসিএসের ২৯তম ব্যাচের।
এর আগে ২৯ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ এলাকায় পদায়ন করা হবে, তবে কেউ নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় দায়িত্ব পাবেন না।”
এ ছাড়া যেসব কর্মকর্তার আত্মীয়স্বজন নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের পদায়নে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। ১ নভেম্বর থেকে নতুন পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা