ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাকির নায়েকের বাংলাদেশ সফর ঘিরে ভারতের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক :বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েক আগামী নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। তবে ভারতের প্রত্যাশা, তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে ভারতের হাতে তুলে দেয়া হোক। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই থাকুন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।”
২০১৬ সালের আগে জাকির নায়েক ভারতেই ছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ ও একাধিক অর্থ পাচারের মামলা হয়। পাশাপাশি তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০১৬ সালে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ভারতে ফেরার বিষয়ে জাকির নায়েক একাধিকবার বলেছেন, “আমি ভারতে ফিরে যাব না, যতক্ষণ না ন্যায়বিচারের নিশ্চয়তা পাই।” মালয়েশিয়ায় থাকায় তিনি ভারতের বিচারিক আওতার বাইরে আছেন।
জানা গেছে, ডা. জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করা এই অনুষ্ঠানটি সম্ভবত আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হবে।
ভারতের নজির অনুসারে, বাংলাদেশও এক সময় জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলা-এর পর অন্তত দুই হামলাকারী তার বক্তৃতা থেকে প্রভাবিত ছিলেন বলে জানা গেছে। সেই কারণে তখন তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে শেখ হাসিনার সরকারের সময় সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা