ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মোদির কণ্ঠ নকল করে আলোচনায় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে বুধবার এক অদ্ভুত ঘটনার জন্ম দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেন এবং হাস্যরসের ছলে বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন সুদর্শন মানুষ, বাবার মতো। কিন্তু তিনি একজন ঘাতক (হাসতে হাসতে)... দারুণ কঠিন মানুষ।”
মোদি সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প নিজেই কণ্ঠ পরিবর্তন করে বলেন, “না, আমরা লড়বো!” তারপর নিজের স্বরে ফিরে যোগ করেন, “ওহ, এ কি সেই একই মানুষ যাকে আমি চিনি?” তিনি মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত সীমান্ত সংঘাতের ঘটনাকে ইঙ্গিত করছিলেন।
ট্রাম্প আরও বলেন, “মোদি সম্ভবত সবচেয়ে ভদ্র চেহারার মানুষ, কিন্তু ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যারা একে অপরের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিল। তারা দুজনেই শক্তিশালী।”
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মোদি এই সম্মেলনে উপস্থিত হননি কারণ ভারত আশঙ্কা করেছিল, ট্রাম্প হয়তো পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনবেন। বিশেষ করে, পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায়, আশঙ্কা ছিল যে তিনি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের নামে নিতে পারেন। ভারত অবশ্য জানিয়েছে, চার দিনের ওই সংঘাতে ট্রাম্পের কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না।
ট্রাম্প ও মোদি বৈঠকে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধ নিয়েও কথা বলেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “ভারত রুশ তেল কিনছে জেনে আমি খুশি ছিলাম না। তবে মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে এখন তা বন্ধ।”
এর আগে আগস্টে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, যা নিয়ে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে। ট্রাম্প এর আগেও ভারত ও ইউরোপীয় দেশগুলোকে রুশ তেল কেনা সীমিত করার আহ্বান জানিয়েছিলেন, যুক্তি দিয়ে বলেছিলেন এই ক্রয়ই ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থ জোগাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে