ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগ, দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে শিশুসহ ১৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসাদের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী এবং এক শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া ক্যাম্প থেকে বিএসএফের একটি দল এবং বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি ক্যাম্পের একটি দল সীমান্ত পিলার নম্বর ২১০৪ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকে অংশ নেয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন বিএসএফ ক্যাম্প কমান্ডার দীপংকর সাহা এবং বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা।
বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, “পতাকা বৈঠকের মাধ্যমে ১৯ বাংলাদেশিকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দেশটির বিভিন্ন কারাগারে শাস্তি ভোগ করেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রাথমিক যাচাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান