ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শিক্ষিত জাতি গড়লেই দেশ এগোবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের এখন আর পেছনে তাকানোর সময় নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশে বড় বড় ব্রিজ বা দালান নয়—প্রয়োজন সুশিক্ষিত প্রজন্ম।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের হালিশহরে রাবেয়া বসরি বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি গুরুত্ব ও বিনিয়োগ দেওয়া হবে শিক্ষা খাতে। আমরা চাই নতুন বাংলাদেশ হোক শিক্ষানির্ভর। শিক্ষা ছাড়া কোনো জাতি টেকসইভাবে দাঁড়াতে পারে না। আমাদের লক্ষ্য হবে মানবসম্পদ উন্নয়ন, শুধু অবকাঠামো নির্মাণ নয়,—যোগ করেন তিনি।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দেশের অগ্রযাত্রায় নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। মেয়েদের শিক্ষায় বেশি জোর দিতে হবে, যাতে কেউ স্বামীর মুখাপেক্ষী না হয়।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে—বাংলাদেশের মেয়েদেরও সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া নারীরা পিছিয়ে পড়বে। তাই মেয়েদের কম্পিউটার ও টেকনিক্যাল শিক্ষায় পারদর্শী হতে হবে।
নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা চাই নারীরা চাকরিতে, খেলাধুলায়, রাজনীতিতে—সবক্ষেত্রে এগিয়ে যাক। বেগম খালেদা জিয়া নারীশিক্ষায় বড় ভূমিকা রেখেছেন। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে নারীশিক্ষার উন্নয়নে আরও উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এসব কার্যক্রম একসঙ্গে চালাতে হবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে আরও মনোযোগ দেওয়া হবে।
বিদ্যালয় কমিটির সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম, সাবেক কাউন্সিলর আবুল হাসেম ও জেসমিন খানম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড