ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আরাকান আর্মির হাতে ৭ বাংলাদেশি জেলে জি’ম্মি
নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ সাত বাংলাদেশি জেলে আরাকান আর্মির (এএ) হাতে আটক হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আটক জেলেদের পরিচয় জানা যায়নি। ট্রলারটি টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন ছিল এবং তারা সাগরে মাছ শিকারে বেরিয়েছিলেন। আরাকান আর্মির সদস্যরা সেন্টমার্টিনের দক্ষিণে ট্রলার ও জেলেদের ধরার পর তাদের নিয়ে গেছে।
কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি জানান, এই ঘটনার ফলে মাছ ধরার ট্রলার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে এবং টহলের সময় বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নেওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২০০ জন জেলে আটক হন, যাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় মুক্তি দেওয়া হয়েছে। এখনও ১০০ জন জেলে আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে, যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর