ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ রাত থেকে দুইদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ- আজ বুধবার রাত থেকে পুরো ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জেলার বিস্তীর্ণ এলাকায়। হরিপুর ভালভ স্টেশনে মডিফিকেশন এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ কাজের কারণে এই সাময়িক ভোগান্তি তৈরি হতে যাচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট এবং ইজিসিবি ২দ্ধ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস না থাকার প্রভাব পড়বে সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও শীতলক্ষা নদীর পশ্চিমপাড়সহ পুরো নারায়ণগঞ্জ অঞ্চলে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকায় স্বল্পচাপও দেখা দিতে পারে। এতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের