ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব অপরিহার্য: ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং মারামারি, হিংসা ও বিদ্বেষমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব অপরিহার্য। তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদ সেই নতুন নেতৃত্ব তৈরির কাজ করছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সিলেট–৬ এর (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, "আজ আপনারা মুক্ত, স্বাধীন দেশে বাস করছেন, একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছেন। তাই আমরা বলতে চাই, এই গণঅভ্যুত্থানের সুফল ঘরে তুলতে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে এবং মারামারি, হিংসা ও বিদ্বেষমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব অপরিহার্য।"
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 'ফ্যাসিবাদের উত্তাল সময়ে'। সে আন্দোলনে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু জনগণের মুক্তির লড়াই থেকে তারা পিছপা হননি। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহীদ, আহত ও পঙ্গু সংগ্রামীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
নুরুল হক নুর জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের এই সংগ্রামকে সাফল্যে রূপ দিতে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটানোর। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "যদি আবার পুরোনো ধান্দাবাজ ও চাটুকার রাজনীতিবিদদের সুযোগ দেন, তবে দেশে ফের জুলুম ও নিপীড়নের রাজনীতি ফিরে আসবে।"
সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের হাতে 'ট্রাক প্রতীক' তুলে দেন এবং তার নাম ঘোষণা করেন। নুর জানান, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তবে অধিকাংশ আসনে দলীয় প্রার্থীরা ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫