ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাজারে আবারও সোনার দামে দরপতন
আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর বিশ্ববাজারে সোনার দাম আবারও কমেছে।
গতকাল সোমবার স্পট গোল্ডের দাম ৩ শতাংশ এবং আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও ১ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।
এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৮১ ডলার পর্যন্ত বেড়েছিল, যা থেকে বর্তমান মূল্য ১০ শতাংশ কমেছে। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পরই সোনালী ধাতুর দাম কমা শুরু করে। চুক্তির সম্ভাবনার মাধ্যমে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার সম্ভাবনা কমে যাওয়া এবং ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ায় সোনার দামে এই প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৭০ ডলার থেকে ৩ হাজার ৪৪০ ডলারে নেমে আসতে পারে, যা বর্তমান অবস্থা থেকে প্রায় ১৭ শতাংশ কম।
তবে দীর্ঘমেয়াদে সোনার দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো। জেপি মর্গান তাদের পূর্বাভাসে বলেছে, ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৫ ডলারে পৌঁছাতে পারে এবং ২০২৮ সালে এটি ৮ হাজার ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে গোল্ডম্যান সাচ জানিয়েছে, ২০২৬ সালের শেষ দিক পর্যন্ত সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার হতে পারে।
বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমানে অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের ২.৬ শতাংশ সোনায় রয়েছে। জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে যে ২০২৮ সালে এটি ৪.৬ শতাংশে উন্নীত হতে পারে, যা কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)