ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানি সিজেসিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে উভয় জেনারেল পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর তারা দুই দেশের সামরিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি যৌথ প্রশিক্ষণ, সেমিনার এবং পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ