ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
অপেক্ষার পরিসমাপ্তি, চূড়ান্ত ফল আসছে ৪৪তম বিসিএসের
নিজস্ব প্রতিবেদক :একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বিষয়টি নিষ্পত্তি করতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ সংশোধন করেছে সরকার। সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশের পথ প্রশস্ত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি সপ্তাহেই ফলাফল প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্র জানায়, একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া রোধ করতেই বিধি সংশোধন করা হয়েছে। পিএসসি প্রস্তাব পাঠানোর পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) গেজেট আকারে তা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বলেন, “আমরা গেজেট প্রকাশের বিষয়টি জেনেছি। আনুষ্ঠানিকভাবে পেলে সংশোধিত ফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।” তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে। প্রিলিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন, লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে পিএসসি। তবে এতে প্রায় ৪০০ জন প্রার্থী আগের বিসিএসের একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত থাকায় কিছু পদ শূন্য থেকে যাওয়ার শঙ্কা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয় এবং রিপিট ক্যাডারের তথ্য যাচাই করে পুনরায় ফল প্রকাশের প্রস্তাব করে। এর ফলে প্রায় দেড় হাজার প্রার্থীর চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত হয়ে পড়ে। তারা কয়েক দফায় মানববন্ধন করে দ্রুত সংশোধিত ফল প্রকাশ ও গেজেট জারির দাবি জানান।
নতুন বিধি অনুযায়ী, একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া বা আগ্রহহীন কোনো পদে মনোনয়ন প্রত্যাখ্যানকারী প্রার্থীদের সরকারে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে পিএসসি। এ কারণে যেসব পদ শূন্য থাকবে, সেখানে মেধাক্রম অনুসারে অন্য উত্তীর্ণ প্রার্থীদের সম্পূরক ফলাফলের মাধ্যমে সুপারিশ করা যাবে। তবে এই প্রক্রিয়ায় পূর্বে ঘোষিত ফলাফলে ইতোমধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না।
পিএসসি সূত্রে জানা গেছে, সংশোধিত ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফলাফল প্রকাশের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস