ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভারত-বাংলাদেশ সীমান্তে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিএসএফের সাফল্য
নিজস্ব প্রতিবেদক :ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল চেকপোস্ট (আইসিপি) থেকে বিএসএফ-এর ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা ২.৪৫ কোটি রুপি মূল্যের স্বর্ণ জব্দ করেছে।
বিএসএফ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার বিকেলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাক আটক করা হয়। তল্লাশির সময় ট্রাক থেকে দুটি লুকানো সবুজ প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে বিভিন্ন আকৃতির মোট আটটি স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৭৩ রুপি। আটককৃত ভারতীয় ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, অর্থের লোভে তিনি সীমান্ত পারাপারের জন্য এই ট্রাকে স্বর্ণ পরিবহন করতে রাজি হয়েছিলেন।
আটক ব্যক্তি, জব্দকৃত স্বর্ণ এবং ট্রাকটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা