ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি প্রায় প্রতিদিনই থাকে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিম্নরূপ—
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করবেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা: বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৮ম সমাবর্তনে চ্যান্সেলরের পক্ষে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দুপুর ২টা: পরিবেশ ভবনের পরিবেশ অধিদফতর অডিটোরিয়ামে ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ ৩০-এ বাংলাদেশের অবস্থান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে, নেতৃত্ব দেবেন চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুক।
বিকাল ৩টা: গুলশান চেয়ারপারসনের অফিসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টা ৩০ মিনিট: সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মসূচি
দুপুর ১২টা: সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিকাল ৪টা: ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এনসিপির কর্মসূচি
দুপুর ১২টা: লেকশোর হোটেল, গুলশানে ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক ইকোনমিক রিফর্ম সামিট অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
বিকাল ৩টা: জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে