ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়া অব্যবস্থাপনার ফল’
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনাকে দেশের প্রকৌশল খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অযোগ্য নিয়োগ এবং প্রশাসনিক অব্যবস্থার করুণ ফল বলে দাবি করেছে ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট।
সোমবার (২৭ শে অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনটি।
সংগঠনের নেতারা বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রোরেল প্রকল্পে এমন দুর্ঘটনা প্রমাণ করে যে, দুর্নীতি এখন প্রকৌশল খাতের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। নিয়োগ, টেন্ডার, মালামাল ক্রয় থেকে শুরু করে প্রকল্প তদারকি — সবখানেই অনিয়ম ও গাফিলতি বিদ্যমান।
তারা অভিযোগ করে বলেন, দেশের টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং খাতে একটি শক্তিশালী “ডিপ্লোমা সিন্ডিকেট” গড়ে উঠেছে, যারা কোটার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে।এই সিন্ডিকেটের কারণে মেধাবী বিএসসি ইঞ্জিনিয়াররা (বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, অস্ট প্রভৃতি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা) যথাযথভাবে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছেন না। এমনকি নবম ও দশম গ্রেডের পদেও তাঁদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে, যেখানে শুধুমাত্র কোটাভিত্তিক ডিপ্লোমাধারীদের সুযোগ দেওয়া হচ্ছে।
তাঁরা আরও জানান, অনেক ক্ষেত্রে নন-টেকনিক্যাল ব্যক্তিরা—যেমন বাংলা, সমাজবিজ্ঞান বা প্রশাসন বিভাগের কর্মকর্তারা—প্রকৌশল খাতের সিদ্ধান্তমূলক পদে বসছেন, যা দেশের অবকাঠামোগত নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
সংগঠনটি অভিযোগ করে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর মতো বড় প্রতিষ্ঠানেও এখনো কোনো সুনির্দিষ্ট সার্ভিস রুল বা অর্গানোগ্রাম নেই। অন্যদিকে, সরকারি বিভিন্ন কমিটি দুর্নীতি ও বৈষম্যের সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো ফলাফল আসেনি। কমিটিগুলো সময়মতো সুপারিশ জমা দিতে ব্যর্থ হয়েছে, এবং কোনো জবাবদিহি ছাড়াই তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা