ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক বাজারে দরপতন, দেশে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। নতুন সমন্বয়ে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম এক হাজার ৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি জানায়, সোমবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর হয়েছে।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, যা কমে এখন হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকায় (পূর্বে ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা)। ১৮ ক্যারেটের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা (আগে ছিল ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা)। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এখন ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা, যা আগের দিনে ছিল ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণের দাম মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে যা সাম্প্রতিক সময়ে এক নজিরবিহীন সংখ্যা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?