ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজ। রোববার (২৬ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজ ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে ধরা পড়েন। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়, পরে সোমবার সকালে আদালতে পাঠানো হয়। মামলায় আজিজের রিমান্ড চাওয়া হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আজিজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট ও জালিয়াতিসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে। এসব মামলার মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চাঁদাবাজির মামলার তদন্ত করছে গোয়েন্দা বিভাগ।
মামলার বাদী এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী বলেন, “শামীম ওসমানের সহযোগী আজিজ আমাকে সর্বনাশ করে দিয়েছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমার গুদাম থেকে মালামাল লুট ও চাঁদাবাজির সঙ্গে সে সরাসরি জড়িত।” তিনি আরও দাবি করেন, নারায়ণগঞ্জের একটি রড কারখানার মেশিনারিজ ও পণ্য লুটের ঘটনাতেও আজিজ জড়িত, যার জন্য পৃথক মামলাও হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল