ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কখন ফিরবে গ্যাসের স্বাভাবিক চাপ? জানালো তিতাস কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে একটি ভালভ ফেটে গ্যাসের লিকেজ তৈরি হওয়ায় রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে একই দিন সকালে তিতাস জানিয়েছিল, গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের ভালভ ফেটে লিকেজের সৃষ্টি হয়েছে। মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ রাখা হয়েছে, যার ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল