ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আগামীকাল আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে। সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য সাংবাদিকদের জানান।
সালাহ উদ্দিন আহমদের আইন মন্ত্রণালয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তিনি নির্বাচনকে কেন্দ্র করে জোটবদ্ধ হওয়ার পর নির্বাচনি প্রতীক সংক্রান্ত আলোচনা করতে সচিবালয়ে যাচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোটবদ্ধভাবে কীভাবে প্রতীক গ্রহণ করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় কেমন হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের মতে, এটি পারস্পরিক সমঝোতা ও পরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
একটি রাজনৈতিক সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরছেন। তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে নানা ধরনের প্রস্তুতি ও আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
বৈঠকে দলের শীর্ষ নেতাদের রাজনৈতিক কৌশল, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া এবং জোটভিত্তিক সমন্বয় নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। এটি দলের ভাবমূর্তি ও নির্বাচন প্রস্তুতির সঙ্গে সরাসরি সংযুক্ত বলে মনে করা হচ্ছে।
সালাহ উদ্দিন আহমদের এই বৈঠককে দলের রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আগামী নির্বাচনে বিএনপির অবস্থান ও কৌশল প্রভাবিত করতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ