ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আটকে থাকা পাকিস্তানি নারী ৯৯৯-এর কলেই উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় এক পাকিস্তানি নারী ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন এবং আটকে রাখার অভিযোগ করেছেন। ২৫ বছর বয়সি ওই নারীর দাবি, তার স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি তাকে প্রায়শই শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক রুমে বন্দি রাখেন। এছাড়া, তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। কল পাওয়ার পর ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি অবহিত করে। যদিও ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান স্পষ্ট করতে পারেননি, তথ্যে নির্ভর করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
৯৯৯-এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে এবং ভুক্তভোগী নারীর নিরাপদ অবস্থান নিশ্চিত করেন। উদ্ধার হওয়া নারী জানান, তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।
পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন এবং অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে শিশুর পাসপোর্ট তৈরি করে তাকে পাকিস্তানে পাঠানো হবে। পরে ওই নারীর ননদ তাকে নিজের কাছে রাখেন এবং লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ