ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নেত্রকোনায় স্বপ্নের চাকরির মেলা
নিজস্ব প্রতিবেদক :নেত্রকোনার খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ উপজেলার চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে বড় সুযোগ। আগামী সোমবার (২৮ অক্টোবর) ‘চাকরির মেলা ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ৬০টিরও বেশি কোম্পানি অংশ নেবে। মেলাটি আয়োজনে রয়েছে BDJobs.com, এবং সহযোগিতায় আছেন নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক ও মাওলানা আব্দুল হালিম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান (FCA)।
মেলাটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের বৈশাখী মঞ্চ, জয়নুল আবেদিন পার্কে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রবেশ ফ্রি, তবে আগ্রহীরা আগে থেকে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের জন্য লিংকটি এখানে ক্লিক করুন।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, মেলায় ১ হাজারেরও বেশি পদ থাকছে। এতে দক্ষ, অদক্ষ এবং হাওরের নবীন কর্মপ্রত্যাশীদের জন্য নানা ধরণের সুযোগ অন্তর্ভুক্ত। আয়োজক আব্দুল আওয়াল খান বলেন, “নেত্রকোনার তরুণরা যেন কর্মসংস্থানে পিছিয়ে না থাকে, এজন্য তাদের জন্য দেশের অন্যান্য অঞ্চলের চাকরির সুযোগও আমরা পৌঁছে দিতে চাই। এই মেলার মাধ্যমে হাওরের যুবসমাজও দেশের মূলধারার চাকরিবাজারে অংশ নিতে পারবে।”
মেলায় বিভিন্ন ছোট-বড় বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, আইটি কোম্পানি, ব্যাংকিং ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসহ নানা সেক্টরের সংস্থা অংশগ্রহণ করবে। এছাড়াও উপস্থিত থাকবেন ক্যারিয়ার কাউন্সেলর, প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও মানবসম্পদ পরামর্শকরা, যারা চাকরিপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন।
মেলার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে নেত্রকোনার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দিগন্ত খুলে যাবে।
চাকরিপ্রত্যাশীরা এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ক্যারিয়ার উন্নয়নে বড় ধাপ নিতে পারবেন। আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু