ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন প্রত্যাশীদের জন্য তারেক রহমানের স্পষ্ট নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদের গুরুত্বসহকারে সতর্ক করেছেন যে, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে এবং যারা আসল বিএনপি কর্মী, তারা কখনো দলকে ভাঙবেন না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক কর্মকর্তা ও সহ-সাংগঠনিকরা। সভায় মনোনয়নপ্রত্যাশীরা মূলত শ্রোতার ভুমিকায় ছিলেন এবং বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না।
সভায় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের অনুরোধ করেছেন, দলীয় সিদ্ধান্ত মেনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরও বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে, তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা। স্থানীয় সহকর্মীদের সহযোগিতা ছাড়া সফলভাবে নির্বাচন করাটা কঠিন হবে।
মতবিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা জানান, দলের প্রধান হিসেবে তারেক রহমানের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রংপুর বিভাগের ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মেদ বলেন, মতবিনিময় গুরুত্বপূর্ণ হলেও সবাইকে শুনলে আরও ভালো হতো, তবে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবেন। আগামী সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা