ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।
আগামী ২৮ অক্টোবর শুরু হবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ।
সিরিজের প্রথম ম্যাচ হবে বগুড়ায় ৩১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ম্যাচও বগুড়ায় অনুষ্ঠিত হবে। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে, যেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট