ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঐকমত্য কমিশনের সঙ্গে জুলাই শহীদ পরিবারবর্গের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদ পরিবারবর্গের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক রোববার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল, যাদের মধ্যে শহীদ ফারহান ফাইয়াজ, মুগ্ধ, ইয়ামিন, জাবির ইব্রাহিম, শাহরিয়ার, রিয়ান, আবদুল্লাহ, আব্দুল হান্নান এবং মোন্তাসিরের বাবা ও ভাইয়েরা ছিলেন।
শহীদ পরিবারের সদস্যরা কমিশনকে জানান যে, তাদের সন্তানরা যেসব আদর্শ ও উদ্দেশ্য সামনে রেখে জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন দপ্তরে তারা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তারা অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও অভিযোগ করেন।
শহীদ পরিবার আরও উল্লেখ করে যে, জুলাই জাতীয় সনদের একটি আইনি ভিত্তি থাকা প্রয়োজন এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি জরুরি। উপস্থিত সব শহীদ পরিবারের সদস্য এ বিষয়ে একমত পোষণ করেন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, তারা অবগত যে জুলাই ফাউন্ডেশন এ বিষয়ে কাজ করছে। কমিশন আশ্বাস দেয় যে, উত্থাপিত সব বিষয় যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এছাড়া, বৈঠকে শহীদ পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলে কমিশন এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)