ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, এরপর ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ১ ডিসেম্বর ইংরেজি, ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি, ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি, ৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এবং ৮ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই পরীক্ষাগুলোতে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে। কমিশন প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা