ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
এনআইডিতে সীমা পেরোলেই বন্ধ হবে সিম
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে, এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে বর্তমানে ১০টির বেশি সিম রয়েছে, তাদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা হস্তান্তর না করা হলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করবে।
গ্রাহকরা সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে মোট কয়টি সিম নিবন্ধিত আছে। এজন্য যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা লিখে পাঠালেই নিবন্ধিত সিমের সংখ্যা প্রদর্শিত হবে।
বিটিআরসি জানিয়েছে, অনেক সময় গ্রাহকের অজান্তেই তাদের নামে অতিরিক্ত সিম নিবন্ধিত হয়ে যায়, যা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে। এই অনিয়ম ঠেকাতেই সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা ১০ নির্ধারণ করা হয়েছে।
গ্রাহকের নামে অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে সহজেই সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করা যাবে বলে জানিয়েছে কমিশন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা