ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের ব্ল্যাক লিস্টে সালমান খান
বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে পাকিস্তান ও বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এবার সেই মন্তব্যের জেরে পাকিস্তান সরকার ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা মূলত ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এখানে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। সালমান খানও সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছেন।
এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির ছিলেন বলিউড তারকারা সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনার মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা। এ সময় সালমান খান বলেন, “এখানে যদি কোনো হিন্দি ছবি মুক্তি পায়, তা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও প্রচুর ব্যবসা করবে, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করছে, যাদের মধ্যে বেলুচিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান থেকেও অনেক মানুষ আছেন।”
সালমানের এই মন্তব্য পাকিস্তান সরকারের একটি অংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা উল্লেখ করেছেন, যা পাকিস্তানের জন্য সংবেদনশীল ও বিতর্কিত বিষয়।
যদিও পাকিস্তানে এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বেশিরভাগ নেটিজেন মনে করছেন, সালমানের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত