ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যু ঘটার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। তারা পূর্ববর্তী ঘটনার রিপোর্ট পর্যালোচনা করবেন এবং এই দুর্ঘটনার কারণ বের করবেন।’
ঘটনার প্রেক্ষাপটে বিকেল ৩টার দিকে আংশিকভাবে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শুধুমাত্র দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলবে।
দুর্ঘটনা বেলা সোয়া ১২টার দিকে ফার্মগেট স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে। মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক পথচারীর মাথায় পড়ে।
উপদেষ্টা ফাওজুল কবির খান আরও জানিয়েছেন, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের যে কেউ কর্মক্ষম থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)