ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ডগ স্কোয়াডসহ আর্মির একটি টিম অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, "অপারেশন বনলতা" নামে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তারা এখনো উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
অপর একটি সূত্রের দাবি অনুযায়ী, ব্যাগে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রবিবার ভোরে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এই ট্রেনটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং সপ্তাহের ছাড়া প্রতিদিন ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার