ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৬ অক্টোবর) দিনটিও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে।
বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের কর্মসূচি
বিএনপির নেতৃবৃন্দ আজ রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সকাল ১০টা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, সঙ্গে থাকবেন জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতারা।
সকাল ১০টা ৩০ মিনিট: গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকাল ১১টা: জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুপুর ১২টা: একই স্থানে অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের আলোচনায় বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা: আগারগাঁওয়ের বন ভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জ্বালানি উপদেষ্টার কর্মসূচি
বিকাল ৩টা ৩০ মিনিট: রমনায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) দশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হবে বিইপিআরসির সভাকক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল