ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য ডিজিটালভিত্তিকভাবে সংরক্ষণের নির্দেশ
ডুয়া ডেস্ক: মুক্তিযোদ্ধাদের পরিবার ও ওয়ারিশদের তথ্য দুই মাসের মধ্যে ডিজিটালভিত্তিক সিস্টেমে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, সকল বীর মুক্তিযোদ্ধা চাই তারা জীবিত হোক বা মৃত তাদের পরিবার ও ওয়ারিশদের (পিতা, মাতা, সন্তান, স্ত্রী) তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণ করতে হবে।
অফিস আদেশ অনুযায়ী, এমআইএস সফটওয়্যারে তথ্য সংরক্ষণের নিয়মাবলী নিম্নরূপ:
- প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলের সর্বশেষ আইকন থেকে ওয়ারিশ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
- জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য পারিবারিক সনদ, মৃত মুক্তিযোদ্ধাদের জন্য ওয়ারিশ সনদ আপলোড করতে হবে।
- জীবিত ও মৃত ওয়ারিশদের তথ্য আলাদা করে এন্ট্রি করার সুযোগ রয়েছে।
- জীবিত ওয়ারিশদের তথ্য জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে; মৃত ওয়ারিশদের জন্য মৃত্যুসনদ ও মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে।
- একাধিক ওয়ারিশের তথ্য একসঙ্গে অন্তর্ভুক্ত করা যাবে।
- ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিশের মৃত্যু হলে তাকে মৃত ওয়ারিশদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক, সোনালী ব্যাংক পিএলসি তথ্য এন্ট্রি করবেন এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে অনুমোদন করবেন। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, দুই মাসের মধ্যে সব তথ্য নিশ্চিতভাবে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত