ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
হার্ভার্ডে ফেলোশিপের সুযোগ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্ব গড়ে তুলতে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। ফেলোশিপটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (LMIC) নারী পেশাজীবীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বর্তমানে কোনো LMIC–এ কাজ করতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগের পরিকল্পনা থাকতে হবে।
LEAD এর পূর্ণরূপ: Learn, Engage, Advance and Disrupt। এই এক বছরের ফেলোশিপের লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন করা। প্রোগ্রামটি আয়োজিত হচ্ছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ এর মাধ্যমে।
ফেলোশিপ সময়সূচি
প্রোগ্রামের মেয়াদ: ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত।ফেলোশিপ দুটি ধাপে সম্পন্ন হবে:
১. প্রথম ধাপ (ভার্চ্যুয়াল)
ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি;
এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি;
একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে–ওয়ান ভিসা প্রক্রিয়া ও কোর্স প্রস্তুতি;
অনলাইন মেন্টরশিপ সেশন ও ভার্চুয়াল ইভেন্টে অংশগ্রহণ।
২. দ্বিতীয় ধাপ (ইন–রেসিডেন্স/সরাসরি অংশগ্রহণ)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান (এপ্রিল ২০২৭);
লিডারশিপ ওয়ার্কশপ, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, পাবলিক স্পিকিং ও টিম বিল্ডিং কার্যক্রমে অংশগ্রহণ;
সময়ের সব খরচ (আবাসন, রাউন্ড ট্রিপ ফ্লাইট, কোর্স ফি ও দৈনিক ভাতা) ফেলোশিপ বহন করবে।
সুযোগ-সুবিধা
*ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে এক্সিকিউটিভ কোচিং;
*হার্ভার্ড ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে মেন্টরশিপ;
*হার্ভার্ড ইভেন্টে বক্তব্য রাখার সুযোগ;
*এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ;
*বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ব মাস্টারক্লাসে যোগদান;
*সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রাম (আবাসন, বিমানভাড়া ও দৈনিক ভাতা);
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
*প্রাসঙ্গিক বিষয়ে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*বৈশ্বিক স্বাস্থ্য খাতে ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
*আবেদনকারীর বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে এবং প্রতিষ্ঠানের কোনো সিনিয়র ব্যক্তি বা চ্যাম্পিয়ন রেফারেন্স হিসেবে মনোনীত থাকতে হবে;
*২০২৭ সালের এপ্রিল মাসে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রামে অংশ নিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হবে;
*আবেদনকারীকে জে–ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে;
*গত দুই বছরে চার মাস বা তার বেশি সময়ের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না;
প্রয়োজনীয় কাগজপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*উদ্দেশ্যপত্র (১.৫ পৃষ্ঠার বেশি নয়);
*চারটি প্রবন্ধ (প্রতিটি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে);
*নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার;
*মেন্টরের কমিটমেন্ট লেটার;
*দুটি রেফারেন্স লেটার;
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত ও আবেদন করতে ক্লিক...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ