ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গরুর সঙ্গে ধাক্কা লেগে ব্রাজিল ফুটবলারের মর্মান্তিক মৃ'ত্যু
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের উদীয়মান ফুটবল তারকা অ্যান্টনি ইয়লানো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি গত ২০ অক্টোবর ভোরে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে ঘটে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে ইয়লানো মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি সেদিন তার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে ফিরছিলেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়া একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।
সংঘর্ষের পর ইয়লানোর মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং গরুটিও কিছুক্ষণের মধ্যে মারা যায়। ফেডারেল হাইওয়ে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ইয়লানো গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। তিনি হেলমেট পরেছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
ইয়লানোর ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "আমরা গভীর শোকে আচ্ছন্ন। অ্যান্টনি ইয়লানো মাঠে ও মাঠের বাইরে একজন আদর্শ তরুণ ছিলেন। তিনি ২০২৪ সাল থেকে আমাদের পরিবারের অংশ ছিলেন এবং অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।" তার সাবেক দুই ক্লাব আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস এবং ফ্লুমিনেন্সে–পিআই–ও ইয়লানোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
ইয়লানো ২০২৩ সালে সিরি–সি লিগে আলতোসের হয়ে রেমোর বিপক্ষে পেশাদার ফুটবলে অভিষেক করেন। অনূর্ধ্ব–২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। আসন্ন কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে পিয়াউইয়ের হয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ