ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাইফের ওপর হামলা: মহারাষ্ট্রে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ
ডুয়া ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র সরকারকে রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি চিঠির মাধ্যমে এই নির্দেশ প্রদান করা হয়, যা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠানো হয়।
এ পদক্ষেপটি শিবসেনার উপনেতা রাহুল রমেশ শেওয়ালের উদ্বেগের পর নেওয়া হয়েছে, যিনি সম্প্রতি মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর বাংলাদেশি এক ব্যক্তির হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে।
এদিকে, শিবসেনা দলের সংসদ সদস্য মিলিন্দ দেওরা রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে চিঠি পাঠিয়ে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মুম্বাই পুলিশ সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিকের সম্পৃক্ততার দাবি করার পর রাজ্য সরকারের সমালোচনা শুরু হয়েছে বিরোধী দলগুলো থেকে। শিবসেনা (ইউবিটি) ও কংগ্রেস অভিযোগ করেছে, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়নি।
গত ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। পুলিশ জানিয়েছে, ওই রাতে স্থানীয় সময় আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় প্রবেশ করেন শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি। ধস্তাধস্তির পর ওই ব্যক্তি সাইফ আলিকে ছুরিকাঘাত করেন, যার ফলে অভিনেতার শরীরে অন্তত ছয়টি আঘাত লাগে।
৩ দিন পর ১৯ জানুয়ারি মহারাষ্ট্রের থানে জেলা থেকে পুলিশ ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, শারদ পাওয়ার এবং সঞ্জয় রাউতসহ বিরোধী নেতারা মহারাষ্ট্র সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, মুম্বাই এখন আর নিরাপদ নয়, এমনকি তারকাদের জন্যও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ