ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে নতুন বিমান
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লিজে চারটি নতুন উড়োজাহাজ যুক্ত হবে, যাতে হজ মৌসুম ও আন্তর্জাতিক রুটে ফ্লাইটের ঘাটতি মেটানো যায়। এছাড়া দীর্ঘমেয়াদে নতুন বিমান কেনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব যাচাই-বাছাই করা হচ্ছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২১টি বিমান রয়েছে। উড়োজাহাজের স্বল্পতার কারণে কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো বা বন্ধ করতে হয়েছে। মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম জানান, ‘নতুন বিমান কেনার ক্ষেত্রে তা ২০৩২ সালের দিকে আসবে। তবে হজসহ ব্যস্ত মৌসুমে ফ্লাইট পরিচালনায় ঘাটতি এড়াতে আপাতত লিজে চারটি বিমান আনা হচ্ছে।’
২০২৩ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের সময় ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ১৮০ মিলিয়ন ডলার, সঙ্গে ৫ মিলিয়ন ডলারের ‘প্রতিশ্রুতি ফি’। বোয়িংয়ের প্রস্তাবে একই ধরনের বিমান তুলনামূলক কম দামে এবং ১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ফি ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের কারণে চুক্তি স্থগিত থাকে।
বর্তমানে নতুন প্রস্তাবের আলোকে এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব খুঁটিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট স্বাভাবিক রাখতে দ্রুত লিজ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্বচ্ছতা ও আর্থিক যুক্তি বিবেচনা করা মূল চ্যালেঞ্জ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত