ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নেপালকে হারিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশ কাভা কাপ ফর মেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়ে শক্ত অবস্থান দেখিয়েছে।বৃহস্পতিবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে নেপালকে হারায়। পাঁচ গেমে বাংলাদেশের স্কোর ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচ সেরার খেতাব পায় বাংলাদেশের আল আমিন।
দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে শ্রীলংকাকে পরাজিত করে। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচ সেরা হয়েছেন সেরদার আলদুরদীভ। অপর ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়, পয়েন্ট ছিল ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২। মোহাম্মদ শাহ বাদুন নির্বাচিত হন ম্যাচ সেরার খেতাবে।
ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে বুধবার স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে সরাসরি ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে শুরু করেছিল। টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছে শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এই আসর চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ