ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
'জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ' অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ'-এর নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ প্রাণ হারিয়েছেন, যারা চিরস্থায়ী অঙ্গহানির শিকার হয়েছেন এবং যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা ঘটেছে, তাদের স্মৃতি ধরে রাখার জন্য গণভবনে এই জুলাই জাদুঘর স্থাপন করা হচ্ছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের স্মারক হিসেবে এবং গণঅভ্যুত্থানকে জীবন্ত রাখতে ও যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার জন্যই এই উদ্যোগ।
আসিফ নজরুল আরও জানান, এটিকে একটি পৃথক জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে, কোনো শাখা জাদুঘর হিসেবে নয়। এর জন্য লোকবল ও আর্থিক সংশ্লেষ থাকায় আরও আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে এবং দ্রুত এটিকে চূড়ান্ত করার চেষ্টা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ