ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
কিছু দল নির্বাচন স্থগিত করতে চায়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দিতে চাইছে, যাতে ভোট সঠিক সময়ে অনুষ্ঠিত না হয়।” বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করে চেষ্টা করছি যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে হতাশার বিষয় হলো, কিছু রাজনৈতিক দল নির্বাচন স্থগিত করতে চায়। এখন দ্রুত একটি নির্বাচিত সরকার প্রয়োজন, কারণ দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা সবই ভবিষ্যতের সরকারের উপর নির্ভর করছে।”
তিনি বিএনপির ইতিহাস ও ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে রূপান্তরের ধারার ফল। গণমাধ্যমের স্বাধীনতা, মেয়েদের শিক্ষাব্যবস্থা ও চাকরি প্রদানের সুযোগ সবই বিএনপির নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। ফখরুল আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমান সেই ধারার নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে সুপ্রতিষ্ঠিত করতে কাজ করছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। সভার সঞ্চালনা করেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশররফ হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কলামিস্ট সাখাওয়াত হোসেন সায়ান্থ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর