ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বস্তাবন্দি যুবকের লা’শ উ’দ্ধার
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদে একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার দিবাগত রাতে ঘটেছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরকার জানান, ৯৯৯ কল পেয়ে পুলিশ ওই ভবনে পৌঁছায় এবং বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
মৃতদেহের শরীরে বিভিন্ন স্থানে পচন ধরা দিয়েছে। নিহত যুবকের গলায় গেঞ্জির কাপড়ের ফাঁদ এবং দুপা বাঁধা ছিল। তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা যুবককে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ভবনের নিচ তলায় ফেলে দিয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা