ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিস; চ্যালেঞ্জিং টার্গেট দিল টাইগাররা
সরকার ফারাবী: দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত শুরু দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ ৩৫০ রানও করতে পারে। কিন্তু তাদের বিদায়ের পর বাকিরা সেই দায়িত্ব নিতে পারেনি। ফলে তিনশ রানের ঘরও স্পর্শ করতে পারেনি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিয়েছে। শেষ বলে যদি চার মারত, তাহলে ৩০০ রানের মাইলফলক ছুঁতে পারত টাইগাররা। তবে অধিনায়ক মেহেদী মিরাজ ক্যাচ দিয়ে আউট হন, ক্যাচ নেন গুড়াকেশ মোতি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২৯৬ রানে। মিরাজ ১৭ বলে ১৭ রান করেন, অপরাজিত থাকেন নুরুল হাসান, ৮ বলে ১৬ রান করে।
সৌম্য ও সাইফের অসাধারণ ওপেনিং জুটির পর ৩০০ রান না করার ব্যর্থতাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। ২৫.২ ওভারে তারা ১৭৬ রানের জুটি গড়ে। দুজনের বিদায়ের পাঁচ রানের ব্যবধানে নাজমুল ও তাওহীদ হৃদয় ইনিংসকে ২৩১ রানে পৌঁছে দেন।
এরপর বাংলাদেশ দ্রুত ৫ উইকেট হারায়। এর মধ্যে তিনটি উইকেট ৪৬তম ওভারে আকিল হোসেন তুলে নেন। শেষ দিকে নুরুল হাসান ও মিরাজ ২৪ বলে ৩৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহ বৃদ্ধি করেন।
বাংলাদেশের স্কোর: ৫০ ওভারে ২৯৬/৮, ব্যাটসম্যান: সৌম্য সরকার ৯১, সাইফ হাসান ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, নুরুল ১৬। বোলার: আকিল হোসেন ৪/৪১, অলিক অ্যাথানেজ ২/৩৭, রোস্টন চেজ ১/৫৩, গুড়াকেশ মোতি ১/৫৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)