ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দেশ-গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নেবে, তাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ঐক্য ভাঙা যাবে না। এই জালিম ও লুটেরা শক্তিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না তা হলে দেশের অস্তিত্ব ও স্বাধীনতা বিপন্ন হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজিত নাগরিক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
সমাবেশে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং প্রশাসনে আংশিক ঘাপটি মারার অভিযোগে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিও তুলে ধরা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করা হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে; দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের দাবি এদেশের মানুষই করছে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের মতো বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকার চাইছে এবং ভোট দিতে চাচ্ছে। বিএনপি, তার নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, গত ষোল বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছেন। বেগম খালেদাকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন আটকাবস্থায় পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়নি।
দুদু বলেন, আগামী দিন যদি আমরা প্রস্তুত না থাকি, আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমন একটি দলকে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত এবং মানুষের কথায় বিশ্বাস করে যারা কথা দিলে তা রক্ষা করে। আমার মনে হয় সেই দল হলো বিএনপি।
তিনি সবাইকে আহ্বান জানান, সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই। যারা আগে নির্বাচনে অংশ নিয়ে লুটপাট করেছে বা অন্যায় করেছে এসব লোক যেন প্রশাসনে আর স্থান না পায়। সরকার ইতোমধ্যে বলেছে অতীতে যারা এই আচরণ করেছে তারা ভবিষ্যতে থাকবে না কিন্তু সরকারকে কথাটি রাখতে হবে।
দুদু আরও বলেন, বিএনপিসহ যারা নির্বাচনে যাবে, তাদেরও সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না এটাই দেশের ও গণতন্ত্রের স্বার্থে অত্যাবশ্যক।
সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ, শাহা নেচারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আব্দুল্লাহ আল বাকি, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজি, কৃষকদল নেতা শফিকুল ইসলাম সবুজ, রমিজ উদ্দিন রুমি, রবিউল ইসলাম তালুকদার রবি, আমির হোসেন দানেজ, মোঃ মুসা ফরাজী সহ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা