ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে বড় মিছিল, বাস্তবে সামান্য উপস্থিতি: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক :ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মিছিল ও সমাবেশের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত। তিনি বলেন, “অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি।” তিনি আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
কমিশনার জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তিনি বলেন, “গত ১৭ বছরে বড় ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে দায়িত্বে থাকা দুই লাখের অধিক সদস্যের অর্ধেকই নতুন, যাদের অনেকেরই নির্বাচনে অভিজ্ঞতা নেই।” তিনি উল্লেখ করেন, অনেক সদস্য জানেন না নির্বাচনে দায়িত্ব কিভাবে পালন করতে হয়, তাই দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনিং দেওয়া হচ্ছে। তিনি অফিসারদের সবসময় নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন।
সাজ্জাত আলী জানান, এবারের নির্বাচনকে ঘিরে ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ পরিবেশ আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি জটিল করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, “একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ বা নাশকতার চেষ্টা করতে পারে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।”
কমিশনার আশাবাদ ব্যক্ত করে জানান, নভেম্বরের শেষ দিকে ‘চমৎকার নির্বাচনী পরিবেশ’ তৈরি হবে। তিনি বলেন, “এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫-৪০, তারা জীবনে কখনো ভোট দেয়নি—এটি আমাদের জন্য দুঃখজনক।” তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের সক্ষমতা সব ধরণের পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা