ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ কাবাডি দল এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়
স্পোর্টস নিউজ :তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ এবার কাবাডি থেকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে; এর আগে বালিকাদের দল ব্রোঞ্জ অর্জন করেছিল। যুব এশিয়ান গেমসের বিগত দুই আসরে বাংলাদেশের কোনো পদক ছিল না।
বাংলাদেশ বালক কাবাডি দলের ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা তৈরি হয় পাকিস্তানকে হারানোর পর। আজ (বৃহস্পতিবার) স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশের দল তৃতীয় স্থান নিশ্চিত করে। ঈসা স্পোর্টস সিটিতে এই জয়ে কাবাডি ডিসিপ্লিনের ৭টি দলের মধ্যে বাংলাদেশ স্থান করে নেয়। দলের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
বাংলাদেশের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে ইরানকে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। তবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারানোর পরও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেই দেশে ফিরতে হবে কাবাডি দলকে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস