ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
জোড়া ফিফটিতে শতরানের জুটি বাংলাদেশের, দেখুন (live)
স্পোর্টস ডেস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-১ সমতায় আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় লাভের পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা সুপার ওভারে ১ রানে হেরে সিরিজে সমতা এনেছে। তাই আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে মাঠে নামা সাইফ হাসান ও সৌম্য সরকার দুর্দান্ত সূচনা করেন।
মিরপুরের কালো পিচে আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের রান করা কঠিন হলেও আজকের সিরিজ নির্ধারণী ম্যাচে সাইফ-সৌম্য স্বচ্ছন্দে খেলছেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলে পাওয়ার প্লে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট হারানো ছাড়াই ৭৪ রান।
সৌম্য ৪৮ বল খেলে অর্ধশতক পূর্ণ করেছেন, আর সাইফও ৪৪ বলে অপরাজিত ৫০ রানে রয়েছেন। এ দুটি অর্ধশতকের ফলে ১০ বছর পর মিরপুরে ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৯ রান।
খেলাটি সরাসরি দেখতেক্লিক করুন....
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)