ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফার্মগেটে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর ফার্মগেটে কিশোর সিফাতের মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে প্রধান সড়ক বন্ধ করে দেন, যা এলাকায় যান চলাচল স্থগিত করে এবং আশপাশে তীব্র যানজট সৃষ্টি করে।
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে বেপরোয়া ট্রাকচাপায় ১৪ বছর বয়সী সিফাত নিহত হন। তিনি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেলগেট এলাকায় থাকতেন এবং এসি মেরামতের কাজ শিখছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত বাইসাইকেল চালিয়ে কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কয়েকদিন ধরে দুর্ঘটনাস্থলের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, ফুটপাত মুক্ত রাখা এবং বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছিলেন। কিন্তু কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যুক্ত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাকচালক ও মালিক শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি মো. মোবারক হোসেন জানিয়েছেন, “সিফাত বাইসাইকেল চালিয়ে কলেজের সামনে যাচ্ছিলেন, তখন সড়ক দূর্ঘটনায় নিহত হন। শিক্ষার্থীরা তার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে দিয়েছে এবং আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডুযা/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা