ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আগামীকাল সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। নির্বাচন, অন্তর্বর্তী সরকার এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে অংশ নেবে বিএনপির একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রতিনিধি দলে আরও কারা থাকছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বৈঠকে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির অবস্থান, নির্বাচনী পরিবেশ, অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছিল। ওই বৈঠকটিও ছিল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল