ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
এর ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর, ২০২৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় চার নেতা তার সঙ্গে বৈঠক করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সারজিস আলম, সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। বিকেলে ৫টার দিকে যমুনায় পৌঁছান তারা এবং প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বিএনপি নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ 'তত্ত্বাবধায়কের' ভূমিকা নেওয়ার আহ্বান জানায় এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানায়।
প্রধান উপদেষ্টার এই আলোচনার উদ্যোগ এমন এক প্রেক্ষাপটে নেওয়া হয়েছে যেখানে ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানে ভিন্নতা দেখা দিয়েছে। বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। জামায়াত নেতারা সম্প্রতি কয়েকজন উপদেষ্টাকে ঘিরে প্রশ্ন তুলেছেন, অভিযোগ করে বলেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি