ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অর্থনীতিকে সচল রাখার মূল শক্তি প্রবাসীরা: সাখাওয়াত হোসেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার মূল শক্তি প্রবাসী বাংলাদেশিরা এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তাঁর মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, আর তারাই প্রকৃত অর্থে দেশের চালিকাশক্তি।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি সেসব দেশের জাতীয় নেতারাও এ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা প্রসঙ্গে
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের বিপক্ষে নয়। তবে বৈশ্বিক রাজনীতির জটিল বাস্তবতায় প্রতিবেশী তিন দেশের মধ্যে পারমাণবিক সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে এই বিষয়টি মাথায় রেখে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা জরুরি।
রোহিঙ্গা সংকট ও মিয়ানমার প্রসঙ্গ
মিয়ানমার ইস্যুতে ড. সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা এখন আরাকান আর্মি। তিনি মন্তব্য করেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, তাই দুই দেশেরই একে অপরকে প্রয়োজন। কিন্তু রোহিঙ্গা ইস্যুটি আমরা শুরু থেকেই সঠিকভাবে সামলাতে পারিনি।
ড. সাখাওয়াতের মতে, বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রবাসী আয় যেমন অপরিহার্য, তেমনি নিরাপদ কূটনৈতিক ভারসাম্য ও প্রতিবেশী সম্পর্কও সমান গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর